• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সর্বজনীন পেনশনে মুনাফাসহ বাড়লো যেসব সুবিধা

দেশ টিভি ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সর্বজনীন পেনশন স্কিমে ২০২৫-২৬ অর্থবছরে বিনিয়োগ করা অর্থের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পেনশনারের মৃত্যুর পর নমিনিকে পেনশন দেওয়ার বয়সসীমা ৭৫ বছর থেকে বাড়িয়ে ৮০ বছর করার সিদ্ধান্ত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সর্বজনীন পেনশন স্কিমের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি গ্রাহকদের সুযোগ-সুবিধা বাড়ানো, বিনিয়োগ ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

সভায় ২০২৫-২৬ অর্থবছরে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বিনিয়োগ করা অর্থের বিপরীতে মুনাফার হার ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণের অনুমোদন দেওয়া হয়। এর আগে এ হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ। নির্ধারিত হারে মুনাফা সংশ্লিষ্ট অর্থবছরে বিনিয়োগ করা অর্থের বিপরীতে গ্রাহকদের পেনশন হিসাবে যুক্ত হবে।

পেনশনারের মৃত্যুর পর নমিনিকে পেনশন দেওয়ার বয়সসীমাও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে ৭৫ বছর পর্যন্ত নমিনি পেনশন পাওয়ার সুযোগ থাকলেও তা বাড়িয়ে ৮০ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পেনশনারের মৃত্যুর পর তার ওপর নির্ভরশীল নমিনি আরও দীর্ঘ সময় পেনশনের সুবিধা পাবেন।

সভায় সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক বা শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে চালু থাকা প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চার স্কিমের শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া ন্যূনতম পাঁচ বছর চাঁদা জমা দেওয়ার পর শারীরিক বা আর্থিক অক্ষমতার মতো বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত শর্তে পেনশন হিসাব থেকে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশসহ একটি প্রস্তাব পরবর্তী পর্যায়ে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন গ্রাহক বাড়াতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কমিশন বাড়ানোর প্রস্তাবও সভায় আলোচনায় আসে। বর্তমানে একজন গ্রাহক নিবন্ধনের জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে ১৫ টাকা কমিশন দেওয়া হয়। এই কমিশন বাড়িয়ে ২৫ টাকা করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে ব্যাংক, ডাক বিভাগ ও মোবাইল আর্থিক সেবাসহ অন্যান্য অনুমোদিত প্রতিষ্ঠানের জন্য কমিশন নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।

সর্বজনীন পেনশন স্কিমের আওতায় গ্রাহকদের জন্য স্বাস্থ্যবিমা চালুর বিষয়েও সভায় আলোচনা হয়েছে। পেনশন সুবিধার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার মতো অতিরিক্ত সুবিধা যুক্ত করার মাধ্যমে দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তায় এ ব্যবস্থা আরও কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সভায় মত উঠে আসে।

সভায় আগের বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও টেকসই, কার্যকর ও গ্রাহকবান্ধব করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে দীর্ঘমেয়াদি সামাজিক ও আর্থিক নিরাপত্তার আওতায় আনার লক্ষ্যেই সর্বজনীন পেনশন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। গ্রাহকদের আস্থা বাড়ানো, বিনিয়োগের সুফল নিশ্চিত করা এবং নতুন সুযোগ-সুবিধা যুক্ত করার মাধ্যমে এ ব্যবস্থার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সরকারি কর্মচারীরা ‘তদবির’ করলে বিভাগীয় ব্যবস্থা

সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদায়ন

সভায় অর্থ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতিনিধি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএম

  • সার্বজনীন পেনশন
  • সুবিধা
এ সম্পর্কিত আরও খবর
সার্বজনীন পেনশনে বড় পরিবর্তন, স্বামী বা স্ত্রী পাবেন ৮০ বছর পর্যন্ত
সার্বজনীন পেনশনে বড় পরিবর্তন, স্বামী বা স্ত্রী পাবেন ৮০ বছর পর্যন্ত
টিসিবির সুবিধা পাওয়া থেকে বাদ পড়ছেন কারা, জানালেন বাণিজ্যমন্ত্রী
টিসিবির সুবিধা পাওয়া থেকে বাদ পড়ছেন কারা, জানালেন বাণিজ্যমন্ত্রী
প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে: মাহদী আমিন 
প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে: মাহদী আমিন 
সর্বজনীন পেনশনে আসছে একগুচ্ছ নতুন সুবিধা
সর্বজনীন পেনশনে আসছে একগুচ্ছ নতুন সুবিধা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X