দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘জেল খাটতে কেমন লাগে’— এমন কৌতূহল থেকে ১১ বছর বয়সী শিশু হোসাইনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সমবয়সী ও কিশোর বন্ধুদের একটি দল। চাঞ্চল্যকর এ ঘটনায় ৬ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি জানান, নিহত হোসাইন বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল থেকে নিখোঁজ থাকার পর ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাইফুল, তানভীর ও ইউনুস নিজেদের মধ্যে ‘খুন করলে জেলে যেতে হয়’— এমন আলোচনা থেকে হত্যার পরিকল্পনা করে। পরে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে হোসাইনকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে থাকা আরও তিন কিশোরসহ সবাই মিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
ঘটনার পর অভিযান চালিয়ে প্রথমে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। আদালতে ১৬৪ ধারায় দেওয়া তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও পাঁচ কিশোরকে আটক করা হয়। ইউনুসের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনায় মোট ৬ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৪ জন এজাহারভুক্ত, তদন্তে আরও ২ জনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় একজন এখনও পলাতক রয়েছে।
এমএস/