দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনলাইন পোর্টালের তিন সংবাদকর্মীকে আটকে মারধর করার অভিযোগ উঠেছে। এসময় হামলা চালিয়ে ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা শাহাদাৎ হোসেনকে আটক করেছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার গিরিধারা বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
হামলায় জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. আকাশ জানান, সদর উপজেলার ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এক নারীর অভিযোগ ছিল তাদের জমি দখল করে রেখেছিল বিএনপির নামধারী নেতা শাহাদাত ও তার ছেলে আতাই-রাব্বি। ওই নারী ফতুল্লা থানায় একাধিকবার জিডি করেন। এ বিষয়ে খোঁজ খবর ও সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাহাদাৎ হোসেনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
আরএ