দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাবের পক্ষ থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, কবির হাদির আশপাশেই থাকতেন। তবে হত্যাচেষ্টার ঘটনায় কবিরের সুনির্দিষ্ট ভূমিকা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
ডিবি সূত্র জানায়, হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে। এর মধ্যে শুটার ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এর আগে হাদিকে গুলি করার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকে রোববার তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এমএস/