দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে পুলিশ সদস্যের পর এবার ছিনতাইকারীর হাতে প্রাণ গেল আদনান সইদ রাকিব (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর। রোববার (১৬ জুলাই) রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। আদনান আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
সোমবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার এএসআই শামীম আহমেদ।
তিনি জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে বলে জেনেছি। তবে তার মরদেহ এখনো পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়নি। এই ঘটনায় মামলা হয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।
পুলিশের এএসআই জানান, ওই কলেজছাত্রের মরদেহ আনোয়ার খান মর্ডান হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।