• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • অপরাধ

সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির পরিকল্পনা হয় ৩ মাস আগে, যেভাবে উদ্ধার হলো

দেশ টিভি ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২৫, ১৫:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
অভিযানে উদ্ধার হওয়া স্বর্ণ। ছবি : সংগৃহীত
অভিযানে উদ্ধার হওয়া স্বর্ণ। ছবি : সংগৃহীত

রাজধানীর ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে, দীর্ঘ ৩ মাস ধরে চাঞ্চল্যকর এই চুরির পরিকল্পনা করা হয়। সেই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নে বেশ কয়েকবার রেকিও করে চোর চক্রের সদস্যরা। সবশেষ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম, বরিশাল, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় একটি মোটরসাইকেলসহ চুরি হওয়া প্রায় ১৯০ ভরি স্বর্ণ, ৯৩ দশমিক ৫ গ্রাম রুপা ছাড়াও নগদ ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- শাহিন মাতাব্বর ওরফে সাহিদ ওরফে শাহিন (৪৬), অনিতা রায় (৩১), মো. নূরুল ইসলাম (৩৩) ও উত্তম চন্দ্র সুর (৪৯)।

শুক্রবার (১৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ডিবি জানায়, গত ৮ অক্টোবর রাতে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনায় রমনা থানায় মামলার পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চোর চক্রের সদস্যরা গত ৩ মাস ধরে ফরচুন শপিং মলের ওই দোকানটি থেকে স্বর্ণালংকার চুরির পরিকল্পনা করে। পরে সেই পরিকল্পনা অনুযায়ী তারা বেশ কয়েকবার রেকিও করে। একপর্যায়ে চুরির উদ্দেশ্যে তারা হাতুড়ি, শাবলসহ বিভিন্ন সরঞ্জাম আগে থেকেই মার্কেটের পেছনে টিনের চালের নিচে লুকিয়ে রাখে। পরবর্তীতে ঘটনার দিন গ্রেপ্তার সুমন মার্কেটে প্রবেশ করে বাথরুমের জানালার গ্রিলে সুতার মাধ্যমে ‘ইউ লুপ’ তৈরি করে সেগুলো মাটি পর্যন্ত নামিয়ে বেঁধে রাখে এবং চুরির সময় নিজেদের মুখ ঢেকে রাখার জন্য বাথরুমে বোরকা রেখে আসে।

পরবর্তীতে রাত আনুমানিক দেড়টার দিকে চোর চক্রের সদস্যরা গণপূর্ত কোয়ার্টারের ভেতর দিয়ে মার্কেটের পেছনে পৌঁছায়। তারপর সেখানে আগে থেকে বেঁধে রাখা সুতার সঙ্গে রশি বেঁধে তারা ছাদে উঠে। এরপর গ্রিল কেটে বাথরুমের ভেতরে প্রবেশ করে এবং বোরকা পরে বাথরুমের দরজা ভেঙে শপিং মলে প্রবেশ করে। তারপর শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি করে তারা রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে একই পথে পালিয়ে যায়। ওই সময় তারা চুরিতে ব্যবহৃত বোরকা ও সরঞ্জাম গণপূর্ত কোয়ার্টারের টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে দেয়।

ডিবি জানায়, চোর চক্রের সদস্যদের অবস্থান শনাক্তের পর বৃহস্পতিবার দুপুরে প্রথমে চট্টগ্রাম থেকে শাহিন মাতাব্বর ওরফে সাহিদ ওরফে শাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহিনের বাড়ির গোয়ালঘর থেকে প্রায় ১২১ দশমিক ০৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। পাশাপাশি একই দিন বরিশালের উজিরপুর থানার পূর্ব হারতা গ্রামে পৃথক অভিযান চালিয়ে পলাতক আসামি শৈশব রায় সুমনের স্ত্রী অনিতা রায়ের হেফাজত থেকে আরও ৫২ দশমিক ৮১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। সেই সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে প্রায় ২ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও অর্থ সরবরাহকারী ও রেকিতে অংশগ্রহণকারী উত্তম চন্দ্র সুরকে বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে পুরান ঢাকার শাখারী বাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পৃথক এ অভিযানে তার কাছ থেকেও ১৩ দশমিক ৬৭ ভরি স্বর্ণ ও ৯৩ দশমিক ৫ গ্রাম রুপা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা: স্বামীর কারাদণ্ড ও স্ত্রীর জরিমানা

ডিবি জানিয়েছে, চোরাই স্বর্ণের মধ্যে বেশকিছু স্বর্ণ পলিথিনে ভরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবারের এই অভিযানের মাধ্যমে একটি সংঘবদ্ধ চোর চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

/অ

  • স্বর্ণালংকার চুরি
  • উদ্ধার
  • গ্রেপ্তার
  • ডিবি
এ সম্পর্কিত আরও খবর
স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
রাজবাড়ীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
রাজবাড়ীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার
ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার
মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।