দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর দারুসসালাম থানার গাবতলী মাজার রোডে পুলিশ সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা প্রদান করার ঘটনায় প্রাইভেটকারের মালিক মো. শামীম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার স্ত্রী মোসা. আয়েশা খাতুনকে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সোয়া ৭টায় মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট আবু সুফিয়ান গাবতলী মাজার রোডে একটি প্রাইভেটকারকে সিগন্যাল অমান্য করার কারণে থামার নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি গাড়ির কাগজপত্র দেখতে চাইলে প্রাইভেটকারটির মালিক ও তার স্ত্রী গাড়ি থেকে বের হয়ে সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা প্রদান করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। পরে সার্জেন্ট সাধারণ পথচারীদের সহযোগিতায় তাদেরকে আটক করে দারুসসালাম থানায় হস্তান্তর করেন।
এরপর আটককৃত মো. শামীম মোল্লা ও তার স্ত্রী আয়েশা খাতুনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত মো. শামীম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার স্ত্রী আয়েশা খাতুনকে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আরএ