দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কদমতলী পাটেরবাগ এলাকায় ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শান্ত আহমেদ বাবু কদমতলীর শনিরআখড়া মৃধাবাড়ি এলাকায় থাকতেন। তিনি ওই এলাকার মৃত সদর আলীর ছেলে। বাবু একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বাবুর বন্ধু রাকিব ও তন্ময় জানান, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে পাটেরবাগ আল আকসা মসজিদের গলিতে একই এলাকার তার চেয়ে কম বয়সি এক ছেলের সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে বাবুর গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ওই ছেলে। পরে জানতে পেরে বাবুকে তারা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তবে তাদের দুজনের মধ্যে কি বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছিল তা জানাতে পারেনি বন্ধুরা। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের গলার বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কে