দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মহাখালীর টিবি গেইটে অস্ত্র ঠেকিয়ে ওষুধের দোকানে চাঁদাবাজির চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি জসিমকে গ্রেপ্তার করেছে র্যাব। কোনো পদ-পদবি না থাকলেও ৫ আগস্টের পর থেকে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে মহাখালী-বনানী এলাকায় তিনি চাঁদাবাজি করতেন।
গত সোমবার (১৮ আগস্ট) মহাখালীর টিবি গেইটে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে তাণ্ডব চালিয়ে ওষুধের দোকানে চাঁদাবাজির ঘটনা ঘটে। পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ফুটেজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে তৈরি হয় ব্যাপক আলোড়ন। চাঞ্চল্যকর চাঁদাবাজির এ ঘটনার প্রধান আসামি জসিম উদ্দিনকে শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের পুবাইল থেকে গ্রেপ্তার করে র্যাব। শনিবার (২৩ আগস্ট) সকালে র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, জীবননাশের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার কথা স্বীকার করেছেন জসিম। লে. কর্নেল আশিকুর রহমান জানান, পেশায় পানি ব্যবসায়ী জসিমের উল্লেখযোগ্য রাজনৈতিক পদ-পদবি নেই। তবে ৫ আগস্টের পর থেকে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে আসছেন জসিম। তার বিরুদ্ধে এর আগে হত্যা, ডাকাতি ও মারামারির ঘটনায় তিনটি মামলা রয়েছে। র্যাবের এ কর্মকর্তা আরও জানান, চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে জব্দ করা হয়েছে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল।
কে