দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন কাপ্তানবাজারের রাত্রিকালীন পাইকারি পোলট্রি মার্কেটের নবনিযুক্ত ইজারাদার প্রতিষ্ঠান ঢাকা প্যাসিফিক লিমিটেডের প্রতিনিধিদের ওপর একাধিকবার হামলা, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাখাওয়াত হোসেন শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তথ্যসূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ইজারা কার্যাদেশ পাওয়ার পর বাজারের দায়িত্ব বুঝে নিতে গেলে ইজারাদার পক্ষকে বাধা দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, গত ৬ ডিসেম্বর রাতে ইজারা আদায়কালে কর্মচারীদের ওপর হামলা চালিয়ে অস্ত্রের মুখে ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। সর্বশেষ ১১ ডিসেম্বর ভোরে চালানো হামলায় রামদা ও লোহার রডসহ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে পাঁচজন কর্মচারী গুরুতর আহত হন। এ সময় ১ লাখ ৭০ হাজার টাকার বেশি অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করা হয়।
আহতদের মধ্যে দু’জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ভুক্তভোগী পক্ষ দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে জানতে বাজার কমিটির সদস্য শাজুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
এবি/