দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দুর্বৃত্তদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) ডিএমপির আট বিভাগে বিশেষ বার্তা দিয়ে বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে সদরদফতর থেকে। এছাড়াও ডিএমপির ডিবির একাধিক টিম দুর্বৃত্তদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে বলেও জানিয়েছে ডিএমপি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের জানান, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র্যাব দুর্বৃত্তদের গ্রেপ্তারে সবাই কাজ করছে।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ওসমান হাদিসহ তার সঙ্গে আরেকজন রিকশায় যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে দুজন এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। আমরা সেই পলাতক দুর্বৃত্তদের ধরতে কাজ শুরু করেছি। আমাদের একাধিক টিম কাজ করছে।
এবি/