দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের কারণে দুই তরুণীকে শারীরিকভাবে হেনস্তা করা এবং মব উস্কে দেওয়া গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ মার্চ) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
এদিকে সোমবার (১০ মার্চ) দুপুরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী রিংকুর গ্রেপ্তার নিয়ে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছে।
পোস্টে উপদেষ্টা লিখেছেন, ‘লালমাটিয়ার উত্যক্তকারী রিংকুকে কালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে।’ পোস্টে তিনি সংগীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ানের গানের কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন।
এর আগে, গত ১ মার্চ, লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে বয়স্ক একজনের ‘আপত্তি’ থেকে ‘বাকবিতণ্ডা’ ও মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হয়। পুলিশের হস্তক্ষেপে ঘটনার মীমাংসা হয়। পরে এই ঘটনা জানাজানি হলে, অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। করা হয়েছে প্রতিবাদও। এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিও করা হয়।
এফএইচ/