দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে অপহরণের পর গুলি করে ফেলে রেখে যাওয়ার ঘটনায় অভিযুক্ত মোশারফ হোসেন মুসাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ । তবে এখনো উদ্ধার করা যায়নি অবৈধ সেই অস্ত্রটি। গ্রেপ্তারকৃত মুসা আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কথিত বিএনপি নেতা।
শনিবার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এর আগে, ভুক্তভোগী ব্যবসায়ী রমজান খান বাদী হয়ে মুসাসহ তিনজনের নাম উল্লেখ করে সাভার মডেল থানা একটি মামলা দায়ের করেন।
ডিবি পুলিশ জানায়, থার্টি ফার্স্টের রাতে সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি ভাংগা ব্রিজ এলাকার ব্যবসায়ী রমজান খানকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে এক আওয়ামী লীগ নেতার হাউজিংয়ের ভিতরে নিয়ে যায় মুসা । এসময় ওই ব্যবসায়ীর কাছে থাকা এক লক্ষ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর তার ডান পায়ে গুলি করে ফেলে রেখে যায় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে অভিযান চালিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মোশারফ হোসেন মুসাকে। তবে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি অবৈধ অস্ত্রটি।
এছাড়াও মুসার বিরুদ্ধে হেমায়েতপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ নানা কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও জানান ডিবি পুলিশ।
কে