দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সজীবুর রহমানকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে। সজীবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের সভাপতির দায়িত্বে আছেন।
তাকে গতকাল কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেব।
কে