দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট হয়। লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধারসহ মাহিন ও রেহান নামে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য জানান।
তিনি জানান, ৩ জানুয়ারি দিনগত রাতে আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এজাহার দায়ের করেন।
ওসি জাকারিয়া আরও বলেন, এরপর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুজনকে গ্রেপ্তার করে। এ সময় লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে।
বাকি স্বর্ণগুলো উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান আদাবর থানার ওসি।
এফএইচ/