দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে জুলাই-আগষ্ট বিপ্লবে হত্যা দেখিয়ে মামলা করে শত শত মানুষকে হয়রানি করছে একটি পরিবার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকেও লাখ লাখ টাকার অনুদান হাতিয়েছে পরিবারটি। দেশ টিভির ক্যামেরার সামনে অকপটে শিকারও করেছেন তা।
জানা গেছে, রাজশাহীর মিনারুল ইসলাম, গত ২০ জুলাই নরায়ণগঞ্জে নিহত হয় সড়ক দুর্ঘটনায়। তবে তাকে জুলাই আগস্ট বিপ্লবে নিহত দেখিয়ে ১৩২ জনকে আসামী করে মামলা করেছে তার ভাই নাজমুল। এমন মিথ্যা মামলার রহস্য অনুসন্ধানে দেশ টিভি টিম।
মিনারুলের মৃত্যু রহস্য জানতে প্রথমেই সিটি কর্পোরেশনের জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভার যচাই করি আমরা। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে মিনারুলের মৃত্যু সড়ক দুর্ঘটনায়।
তাহলে কেন জুলাই- আগষ্ট বিপ্লবে নিহত দেখিয়ে হত্যা মামলা করেছে পরিবার, জানতে বাদীর মুখমুখী আমরা। ক্যামেরার সামনে দিক-বেদিক কথা শুরু করেন তিনি।
একেত মিথ্যা মামলা, তার ওপরে ঘটনাস্থল নারায়ণগঞ্জ আর অনেক আসামী রাজশাহীর। গ্রেফতার থেকে বাঁচতে মোসের পর মাস পালিয়ে বেড়াচ্ছে আসামী হওয়া নিরিহ মানুষগুলো। তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বলছে তদন্ত করে মিথ্যা মামলা খারিজের আবেদন করবেন তারা।
সড়ক দুর্ঘটনায় নিহত মিনারুলকে ২৪-এর বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে নিহত দেখিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ৫ লাখ টাকা অনুদানও নিয়েছে তার স্ত্রী।
কে