দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি মুদি দোকান থেকে মো. রফিক (৮০) ও মো. সাব্বির (১৬) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনেরই গলায় ও সারা শরীরে বঁটি দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।
নিহতদের মধ্যে রফিক মুদি দোকানের মালিক এবং সাব্বির দোকানের কর্মচারী।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ।
তিনি বলেন, নিহত দুজনের মধ্যে একজন ৮০ বছরের বৃদ্ধ এবং আরেকজন ১৬ বছরের তরুণ। বৃদ্ধের নাম মো. রফিক। তার বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আরেকজনের নাম মো. সাব্বির। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়। গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি দোকানের ভেতরে দুজনের মরদেহ রয়েছে এমন খবর পায় পুলিশ। ঘটনাস্থলে আমরা আছি। পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিট, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাবের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
গুলশান থানার ওসি আরও বলেন, দোকানের ভেতরে রাতে থাকার জায়গা ছিল। ধারণা করা হচ্ছে, রাতে তাদের হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কে