দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান হাউজিং এলাকায় বিএনপির স্থানীয় অফিসে হামলা হয়েছে। এ সময় অফিসে অবস্থানরত বিএনপির দুই নেতাকে গুলি ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
আহতরা হলেন- মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মান্নান হোসেন শাহীন এবং একই ওয়ার্ডের লাউতারা ইউনিটের সভাপতি মো. রিয়াজ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে এ হামলার পর গুরুত্বর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের নিয়ে আসা অপু জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৫/২০ জনের একটি দল মোহাম্মদপুরে চাঁদ উদ্যানে অফিসে ঢুকে অবস্থানরত দুই নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। পরে তাদের আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা। মনে হচ্ছে পরিকল্পিত হামলা। হত্যার টার্গেট নিয়েই হামলা করেছে সন্ত্রাসীরা। হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীদের মধ্যে কিলার বাদল, লাল্লু, সুমন, রাসেলকে চিনতে পেরেছি। বাকিদের চিনতে পারিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত হয়ে দুইজন হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কে