দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কুড়িল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে কুড়িলের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মুনতাকিম আলিফ। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করা হয়েছে।
লেখাপড়ার পাশাপাশি তিনি ফাইনেস টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
জানা গেছে, অফিসে নাইট শিফট করে আজ ভোররাতে বাসায় ফিরছিলেন তিনি। ফেরার পথে কুড়িল এলাকার ফুটওভারব্রিজের কাছে পৌঁছালে একদল ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে তার সাথে থাকা সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে সিটি হসপিটালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন আলিফের পালস পাওয়া যাচ্ছে না। এরপর তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।