দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাইয়ের নামে ইস্যু করা চারটি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইসির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। ইসির এনআইডি বিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এর তদবিরে তার দুই ভাই হারিস ও জোসেফের নামে চারটি পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই এনআইডিগুলোতে ভুয়া তথ্য দেয়ার প্রমাণ মিলেছে। তাই তাদের চারটি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে।
বাতিলের কারণে এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত কোনো সুবিধাই পাবেন না বলেও জানিয়েছেন তিনি।
কে