• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • অপরাধ

ঢাকায় নতুন ১৪ মামলা, গ্রেপ্তার আরও ১৩১ জন

দেশ টিভি ডেস্ক
  ৩০ জুলাই ২০২৪, ০৯:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২১ জুলাই) রাত থেকে সোমবার (২৯ জুলাই) দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, রংপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীসহ আরও ১৩১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৫৮ জনকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র বলেছে, সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় গতকাল আরও ১৪টি মামলা হয়েছে। এ নিয়ে রাজধানীতেই মামলা হলো ২৪৩টি। এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ২ হাজার ৮২২ জনকে।

ঢাকার সিএমএম আদালত সূত্রে জানা যায়, ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা ১২০ জনকে গতকাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাদের অনেকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মী। তাদের মধ্যে ১০৫ জনকে কারাগারে পাঠানো হয়। বাকি ১৫ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

এর মধ্যে বনানীতে সেতু ভবনে নাশকতার মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া।

রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর পাঁচজন হলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মজনু, রশীদুজ্জামান মিল্লাত, সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম।

এ ছাড়া ধানমন্ডি থানায় করা নাশকতার এক মামলায় তিনজনের, উত্তরা পূর্ব থানায় একজনের তিন দিন, উত্তরা পশ্চিম থানায় একজনের তিন দিন ও যাত্রাবাড়ী থানার মামলায় একজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ২১ জুলাই ১১৯ জনকে, ২২ জুলাই ৩৫৫ জনকে, ২৩ জুলাই ৪৬৭, ২৪ জুলাই ৪২৩, ২৫ জুলাই ২৩৪, ২৬ জুলাই ২৮৪, ২৭ জুলাই ১৭২ ও ২৮ জুলাই ১৩১ জনকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

রাজধানীতে সাবেক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২৮২২, ঢাকায় ২৪৩ মামলা

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় করা মামলায় ২৯ জুলাই সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে রংপুরে ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ময়মনসিংহ ও সাতক্ষীরায় গতকাল ২৯ জনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত। তাদের মধ্যে ১৭ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

কে

  • মামলা
  • অপরাধ
এ সম্পর্কিত আরও খবর
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
চার দিনের রিমান্ডে ইনু, নতুন মামলায় গ্রেপ্তার ৬
চার দিনের রিমান্ডে ইনু, নতুন মামলায় গ্রেপ্তার ৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি, ৫০০ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি, ৫০০ জনের বিরুদ্ধে মামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।