দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয় দফা সময় পাওয়ার পরও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা ও দুই কন্যা।
সোমবার (২৪ জুন) সকাল ১০টায় সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল তাদের।
গত মে মাসের শুরুতেই বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন বলে জানা গেছে।
এর আগে, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা গত ৬ ও ৯ জুন দুদকে হাজির হননি। এরপর তাদের আবেদনের প্রেক্ষিতে দুদক ২৩ ও ২৪ জুন হাজিরার দিন নির্ধারণ করে। গতকাল রোববার বেনজীর আহমেদেরও হাজিরার দিন ছিল। কিন্তু তিনি না এসে ২১ জুন দুদক চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠান। সে চিঠিতে নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি চান। যদিও বেনজীরের সে আবেদন নাকচ করে দেওয়া হয়েছে।
বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ এনে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয় গত মার্চে। এরপরই বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে গত ১৮ এপ্রিল অনুসন্ধান শুরু করে দুদক।
দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ২৩ ও ২৬শে মে বেনজীর, তার স্ত্রী ও দুই কন্যার নামে থাকা অবৈধ বিশাল সম্পদ জব্দের আদেশ দেন আদালত। একইসঙ্গে তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়।
এছাড়া তাদের নামে থাকা ৬২৭ বিঘা জমি ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ এবং ৩৮টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।
কে