দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘুমন্ত স্ত্রী ও সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ হেলেনা আক্তার (৩৬) ও তার ছেলে অন্তরকে (১১) গত ৫ জুন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এর আগে, গত ৪ জুন গভীর রাতে তাদের গায়ে আগুন দেওয়া হয় বলে জানা গেছে। পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠায়।
ভুক্তভোগী হেলেনার ভাই ইমরান হোসেনের অভিযোগ, তার বোনের স্বামী নেশাগ্রস্ত। তিনি আরও জানান, ১৪ বছর আগে হেলেনার সঙ্গে মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ওসমান শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে হেলেনাকে মারধর করে আসছে তার স্বামী। ওসমান নেশাগ্রস্ত হওয়ায় তার বোন আমাদের বাড়ি গোহালা ইউনিয়নের মনিরকান্দি গ্রামে থাকে। গত মঙ্গলবার রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন হেলেনা। রাত ১টার দিকে ওসমান জানালা দিয়ে তাদের ওপর পেট্রোল ছুড়ে মারেন। এরপর আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় মা-ছেলের চিৎকারে সবাই এগিয়ে যান। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হেলেনা ও তার সন্তানকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মুকসুদপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের মধ্যে হেলেনার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। আর তার ছেলের হাত ও পাসহ শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে।
এম