দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিয়োগ সংক্রান্ত প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুইজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে সদর দপ্তর। অভিযুক্তরা হলেন, মাদারীপুর জেলায় কর্মরত কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তার।
শনিবার (১১ মে) পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে রতন দাস নামের একজনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি মাদারীপুর জেলায় কর্মরত দুই কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন।
এতে আরও বলা হয়, অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এফএইচ
এফএইচ