• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • অপরাধ

মূর্তি ও ধাতব মুদ্রা নিয়ে প্রতারণা, ক্ষুব্ধ হয়ে অপহরণ

নিজস্ব প্রতিবেদক
  ০৩ মে ২০২৪, ১৬:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কষ্টিপাথরের মূর্তি ও ধাতব মুদ্রা পাচারের ব্যবসাকে কেন্দ্র করে অপহরণের শিকার আনোয়ার হোসেন খানকে (৪৪) নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় গ্রেপ্তার করা হয় চক্রের মূল হোতাসহ ৭ জনকে। তাদের কাছ থেকে ৮ রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও একটি শটগান জব্দ করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাজি ওয়াজী উল্লাহ্ খোকন (৬৫), মো. আরিফ হোসেন (৫৫), সাইফ উদ্দিন আহমেদ মিলন (৬২), সিরাতুল মোস্তাকিম (৫৮), মো. রুহুল আমিন (৬০), মো. জাকির হোসেন (৩০) ও মো. স্বাধীন (৫২)।

শুক্রবার (৩ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য জানান।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গত বুধবার (১ মে) রাত ৮টার দিকে ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে খোকন হাজির নেতৃত্বে ৮-৯ জনের একটি অপহরণকারী চক্র আনোয়ারকে মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

পরে কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় খোকন হাজির মালিকানাধীন ‘চুনকুটিয়া রিয়েল এস্টেট লিমিটেড’ অফিসের ভেতরে আটকে রাখে। পরবর্তীতে অপহরণকারীরা অপহৃতকে লোহার রড, পাইপ ও লাঠি দিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরে মোবাইলে তার পরিবারের কাছে মুক্তিপণ বাবদ ৯৫ লাখ টাকা দাবি করে।

অপহৃতের ছোট ভাই তার ভাইয়ের জীবন বাঁচাতে ১৭ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করে অপহরণকারী চক্রের দেওয়া একটি ব্যাংক হিসাব নাম্বারে পাঠায়। ওই টাকা প্রদানের পরও অপহরণকারীরা অপহৃতের ওপর নির্যাতন অব্যাহত রাখে এবং তার পরিবারকে বাকি টাকা প্রদানের জন্য হুমকি দিতে থাকে। বাকি টাকা না দিলে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকি দেয়।

এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ এর গোয়েন্দা দল দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ওই অপহরণকারী চক্র ও অপহৃতের অবস্থান শনাক্ত করে। অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারী চক্রকে ধরতে সেই অফিসের ভেতরে অভিযান চালিয়ে ৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, আসামি খোকন হাজি ২০১৫ সাল থেকে দেশের মূল্যবান কষ্টিপাথরের মূর্তি ও দুষ্প্রাপ্য পিতলের ধাতব মুদ্রা ভারতে পাচার করে আসছিলেন। তার এ দুষ্কর্মে সহযোগী ছিল ভারতীয় নাগরিক মিলন চক্রবর্তী। যিনি নিজেকে একটি বিখ্যাত ভারতীয় কোম্পানির এজেন্ট হিসেবে পরিচয় দিতো।

কষ্টিপাথরের মূর্তি ও দুষ্প্রাপ্য পিতলের ধাতব মুদ্রার মূল ক্রেতা ছিল মিলন চক্রবর্তী। গ্রেপ্তার খোকন হাজি ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে কষ্টিপাথরের মূর্তি ও ধাতব মুদ্রার ৭টি চালান ভারতে পাচার করেছিলেন। এসব সংগ্রহের কাজে নাঈম (৩৫), মোস্তফা হাওলাদার (৫০) ও রবি বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে দেশব্যাপী কাজ করতো। বিনিময়ে তাদের মাসিক ৩০ হাজার টাকা করে বেতন দিতেন।

তিনি বলেন, ২০১৭ সালে ভারতীয় নাগরিক মিলন চক্রবর্তী খোকন হাজিকে বিশেষ কষ্টিপাথরের মূর্তি ও পিতলের ধাতব মুদ্রা কেনার প্রস্তাব দেন। যার বিনিময় মূল্য ৪০০ কোটি টাকা। খোকন হাজির বিশ্বস্ত মোস্তফা হাওলাদার দুষ্প্রাপ্য মূর্তি ও ধাতব মুদ্রা দেওয়ার কথা বলে নকল মূর্তি ও ধাতব মুদ্রা দিয়ে খোকন হাজির কাছ থেকে ৯৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

ফিরোজ কবীর বলেন, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোস্তফা হাওলাদারকে পাগলের মতো খুঁজতে থাকেন খোকন হাজি। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ জন্য মোস্তফা হাওলাদারের ভায়রাভাই আনোয়ার হোসেনকে অপহরণ করা হয়।

তিনি বলেন, অপহরণের ঘটনায় র‌্যাব-৩-এর একটি দল বৃহস্পতিবার (২ মে) রাত ২টায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে উদ্ধার ও অপহরণকারী চক্রের মূল হোতাসহ সাতজনকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৩ এর সিও আরও জানান, খোকন হাজি একজন ঠিকাদার ও মতিঝিল এলাকায় তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। গ্রেপ্তার খোকন হাজি ১৯৭৫ সালে জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেন। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ঠিকাদারি ব্যবসার আড়ালে খোকন হাজি দীর্ঘদিন ধরে অবৈধ কষ্টিপাথরের মূর্তি ও দুষ্প্রাপ্য ধাতব মুদ্রার কারবার করে আসছিলেন।

এ অপহরণের ঘটনার সঙ্গে জড়িত তার অপরাপর সহযোগীরা সবাই তার অবৈধ কষ্টিপাথর ও ধাতব মুদ্রার কারবারের অন্যতম সহযোগী। অপহৃতকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর।

ডিপি/

  • অপহরণ
  • কষ্টিপাথরের মূর্তি
  • ধাতব মুদ্রা পাচার
  • র‍্যাব ৩
এ সম্পর্কিত আরও খবর
অপহরণের ৪ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩
অপহরণের ৪ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩
যে কারণে শিশুটিকে অপহরণ, জানাল র‌্যাব
যে কারণে শিশুটিকে অপহরণ, জানাল র‌্যাব
অপহৃত সেই দুধের শিশু উদ্ধার, আটক অপহরণকারী
অপহৃত সেই দুধের শিশু উদ্ধার, আটক অপহরণকারী
রাজধানীতে বাসায় লুটপাটের পর দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতেরা
রাজধানীতে বাসায় লুটপাটের পর দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতেরা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।