দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে ১৪ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আবু বক্কার লাল মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ময়েনদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু বক্কার লাল মিয়া পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার ময়না গ্রামের মফিজুর রহমানের ছেলে।
এর আগে ধর্ষণের অভিযোগে ওই মাদরাসা ছাত্রীর বাবা সোমবার (২৫ মার্চ) রাতে সালথা থানায় একটি এজাহার দায়ের করেন।
জানা যায়, ওই মাদরাসা ছাত্রীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক তৈরি করে আবু বক্কার। সোমবার (২৫ মার্চ) রাতে বাড়ি থেকে কৌশলে ডেকে পাশের একটি পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে ওই যুবক। পরে চিৎকার শুনে উদ্ধার করা হয় ওই মাদরাসা ছাত্রীকে। এ ঘটনায় সেদিন রাতেই সালথা থানায় একটি এজাহার দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার উপপরিদর্শক (এসআই) কবিরুল হক বলেন, ‘ওই ছাত্রীর বাবা এ ঘটনায় সালথা থানায় একটি এজাহার দায়েরের পর অভিযান চালিয়ে সালথার ময়েনদিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই মাদরাসা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।’
এও