দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর উত্তর মুগদায় ধারালো অস্ত্রের আঘাতে পিয়াস ইকবাল (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু শামীম (২৪) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উত্তর মুগদা লিটল এঞ্জেল গলিতে হামলার শিকার হন পিয়াস ও শামীম।
নিহত পিয়াস কবির কবি নজরুল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
হাসপাতালে পিয়াসের প্রতিবেশী ফখরুল আলম জানান, পিয়াসের বাবার নাম ইকবাল হোসেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। বর্তমানে উত্তর মুগদায় থাকেন। রাত ১০টার দিকে তারই পরিচিত এবং কয়েকজন বন্ধু-বান্ধব তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর বাসার কাছে লিটল এঞ্জেল গলিতে তাকে ও তার বন্ধু শামীমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। পরে পিয়াস মারা যান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, পিয়াসের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর শামীম হাসপাতালে চিকিৎসাধীন। মোবাইল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি মুগদা থানা পুলিশ তদন্ত করছে।
আরএ