দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় প্রসীত খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কালেক্টর নিপুন চাকমা ওরফে সোগা চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই সংগঠনের সহকারী কালেক্টর সোহেল চাকমা।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বৌদ্ধ বিহার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বোধিপুর বৌদ্ধ বিহার এলাকায় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ইউপিডিএফের কালেক্টর নিপুন চাকমা এবং সহকারী কালেক্টর সোহেল চাকমা। সেখানে আগে থেকে অবস্থান করা তাদের প্রতিপক্ষরা গুলি চালালে ঘটনাস্থলে নিপুন নিহত হন। তার সঙ্গী সোহেল গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র গ্রুপকে দায়ি করলেও এ হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে পিসিজেএসএস।
এ বিষয়ে বাঘাইছড়ি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল আউয়াল বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এলাকাটি বেশ দুর্গম।
জেডএ