দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল ও মদসহ মাহফুজ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাহফুজ নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়ার কর্মী।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
তিনি জানান, সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। তবে পালিয়ে যায় তার অন্য সহযোগীরা।
পুলিশ সুপার বলেন, আসামির বিরুদ্ধে হত্যা ও গণধর্ষণসহ ৬টি মামলা রয়েছে। অস্ত্র ও মদসহ গ্রেপ্তার হওয়ায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, মাহফুজ নারায়ণগঞ্জ-১ আসনের কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মী। বিগত কয়েক দিনে মাহফুজকে শাহজাহান ভূঁইয়ার নির্বাচনি প্রচার—প্রচারণাতেও সক্রিয় দেখা গেছে।
এদিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করছি। যাতে কেউ পেশিশক্তি ও অবৈধভাবে অস্ত্রের ব্যবহার করতে না পারে সেই দিকে নজর রেখে আমরা তৎপর আছি।
এইউ