দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে একটি কাপড়ের শপিং ব্যাগ থেকে সাত মাস বয়সী এক শিশুর (ছেলে) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ১২টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের শ্রীপুর–মাওনা আঞ্চলিক সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটাহাঁটি করার সময় কাপড়ের শপিং ব্যাগে মোড়ানো এক শিশুকে দেখতে পায় কয়েকজন। এরপর আমাদের অবহিত করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ পুলিশে ফোন করে বিষয়টি পুলিশ জানালে তারা এসে ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক সোহেল আল মামুন বলেন, ৯৯৯–এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরপর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এইউ