দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর তেজগাঁওয়ে রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় চারজনকে শনাক্ত করেছে র্যাব। তাদের মধ্যে দু’জন ভাসমান অপরাধী, যারা ভাড়াটে হিসেবে বিভিন্ন অপকর্ম করেন। অপর দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা রাজনৈতিক দলের কর্মী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে এসব কথা জানান র্যাব–৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমরা তেজগাঁও এলাকায় ট্রেনে আগুন লাগার ঘটনায় বেশ কিছু ক্লু ও নাম পেয়েছি। দুই ক্যাটাগরিতে শনাক্ত করেছি। তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করছি না। আমরা সিসি ফুটেজ থেকেও তথ্য নিয়েছি। যাদের নাম ও ছবি পেয়েছি তাদের মধ্যে দুজন বিরোধীদলের রাজনীতির সঙ্গে জড়িত। আর দুজন ভাসমান ব্যক্তি। ট্রেনে আগুন লাগানোর কাজে রেলওয়ে এলাকায় থাকা ভাসমান মানুষকে ব্যবহার করা হয়েছে, আমরা সবদিক বিবেচনায় নজর রাখছি।
র্যাব-৩ জানায়, ইতোমধ্যে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস, টাঙ্গাইলে কমিউটার ট্রেনে, মৌলভীবাজারে পারাবত ট্রেনে, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন জ্বালিয়ে দেশের জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করে নাশকতা করার অপচেষ্টা চলছে। এসব নাশকতাকে কেন্দ্র করে জনগণের জানমাল রক্ষার্থে র্যাব-৩ কমলাপুর রেলস্টেশন এলাকায় কঠোরভাবে নিরাপত্তা জোরদার করেছে।
এফএইচ