দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সালাম দিয়ে ছিনতাই করা চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে মগবাজার ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের একটি টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের মূল হোতা সজল সিদ্দিক (৪৭), আবুল হোসেন (৪৭), রফিকুল ইসলাম সবুজ (২৬), মো. আরেফিন (৪৩), মো. আমির আলী (৫৫), মোমিন প্রামাণিক (৫৬) ও মো. শাহিন (৩২)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৬ হাজার টাকা জব্দ করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, মতিঝিল থেকে একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা রিকশা দিয়ে ওয়ারী এলাকায় যাওয়ার সময়ে বড় ভাই বলে সালাম দিয়ে গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই করা অবস্থায় চক্রের তিনজনকে মগবাজার থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সদস্যরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, চক্রের সদস্যরা ১০ থেকে ১৫ বছর ধরে সালাম দিয়ে ছিনতাই করে আসছিল। তারা প্রতিমাসে ১৫ থেকে ১৬টি একই কায়দায় ছিনতাই করত। ওয়ারির মামলায় গ্রেপ্তার ৭ জনের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
আরএ