দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বুকে ব্যথা নিয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান এডিসি সানজিদা আফরিন। ইটিটি করতে ৪০২৩ নম্বর কক্ষে ছিলেন। বাইরে বসে অপেক্ষা করছিলেন এডিসি হারুন অর রশিদ। এরমধ্যে হাসপাতালে আসেন সানজিদার স্বামী এপিএস আজিজুল হক মামুন। রুমে প্রবেশ করতে চাইলে বাধা দেন হারুন। তখন এপিএস মামুন চিৎকার দিয়ে বলেন, আমার বউয়ের কাছে আমি যাব, তুই আটকানোর কে? বলেই হারুনকে মারধর করেন মামুন।
কথাগুলো বলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের দায়িত্বে থাকা ইটিটিতে দায়িত্বে থাকা এক আয়া। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আয়া বলেন, এপিএস মামুন এসেই এডিসি হারুনকে বলেন, ‘আপনি এখানে কী করছেন।’স্ত্রী কোথায় আছেন জানার পর মামুন সরাসরি ইটিটি রুমে চলে যান। পেছন থেকে বাধা দেন এডিসি হারুন। ততক্ষণে আশপাশে মানুষ জড়ো হয়ে যায়। এপিএস মামুন তখন চিৎকার দিয়ে বলেন, আমার বউয়ের কাছে আমি যাব তুই আটকানোর কে?’জোর করেই মামুন ইটিটি রুমে গিয়ে সঙ্গে থাকা দুই ছেলেকে ভিডিও করতে বলেন, তখন তার স্ত্রী সানজিদা এপিএস মামুনের ওপর ক্ষিপ্ত হয়ে যান। তাদের বাধা দেন চতুর্থ তলায় দায়িত্বরত গার্ড।
তিনি বলেন, ইটিটি রুমে বিশৃঙ্খলা থামাতে সবাইকে রুম থেকে বের হওয়ার অনুরোধ করি। একটু পরই পুলিশ এসে তাদের নিয়ে যায়।
এফএইচ