দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় মারধরের ঘটনায় নতুন তথ্য দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দাপ্রধান (ডিবি) হারুন অর রশীদ। তিনি জানান, সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদের ওপর আগেই হামলা চালিয়েছিলেন রাষ্ট্রপতির এপিএস মামুন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।
ডিবিপ্রধান বলেন, থানায় নিয়ে ছাত্রলীগের নেতাদের নির্যাতনের যে ঘটনাটি ঘটেছে, তার সূত্রপাত বারডেম হাসপাতালে। সেখানে রাষ্ট্রপতির এপিএস মামুন আগেই এডিসি হারুনের ওপর হামলা চালিয়েছিলেন। ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করা দরকার। সেখানে ঠিক কি ঘটেছিল, তা তদন্ত হওয়া দরকার।
প্রসঙ্গত, রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। নারী কর্মকর্তার স্বামীও একজন সরকারি কর্মকর্তা। তার সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা হয়।
পরে এডিসি হারুন দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করেন। এরপর তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়লে ওই দুজনকে হাসপাতালে পাঠানো হয়।
এইউ