দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, হেরোইন, তামার তার, সাবান ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সংখ্যার দিক থেকে ডিএমপির মিরপুর বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে সর্বোচ্চ ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, লালবাগ বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গুলশান বিভাগে ৩৭ জন এবং রমনা বিভাগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগ দুজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা এবং ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন। এ ছাড়া পুলিশ ৫০০ গ্রাম তামার তার, এক হাজার পিস সাবান এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
/অ