২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি একযুগ পর গ্রেপ্তার
বরিশালের বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাসেল মুন্সীকে প্রায় এক যুগ পর গ্রেপ্তার করেছে র্যাব-৮। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।