দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়ের করা ঘরপোড়া মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
এই তথ্য নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলায় গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই
এমএম