দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার দৌলতপুরে জমির রাস্তার সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ইমদাদুল হক (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই বজলুর রহমান বাদালের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমদাদুল হক ওই গ্রামের সুলতান বাদালের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জমির রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বজলুর রহমান হাসুয়া দিয়ে ইমদাদুলকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ইমদাদুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জমির রাস্তা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
যে আই