দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাইকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ মিয়া (২০) ও অভিযুক্ত হৃদয় মিয়া চরদেওকান্দি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, রিয়াদ নিয়মিত মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। মাদকের টাকা চেয়ে তিনি প্রায়ই তাঁর মাকে মারধর করতেন বলেও স্থানীয়দের দাবি। ঘটনার দিন হৃদয় ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে জানতে পারেন, মাদকের টাকার জন্য তাঁর ছোট ভাই রিয়াদ মাকে মারধর করেছেন। এ নিয়ে রিয়াদকে জিজ্ঞাসা করতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে ঝগড়া শুরু হয়। এ সময় হৃদয় তাঁর ছোট ভাই রিয়াদের বুকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রিয়াদকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই খবর পেয়ে হৃদয়কে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএস/