দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাট জেলা পুলিশের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডিআইজি বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ করতে হবে। পেশাগত দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার কোনো বিকল্প নেই। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আকবর আলী মুন্সী।
এর আগে ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। ডিআইজি এসব বিষয় শুনে সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন সুমাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
যে আই