দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরীর প্যারারা রোড এলাকায় দৈনিক সমকালের বরিশাল অফিস থেকে পত্রিকাটির সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
দৈনিক সমকাল পত্রিকার ব্যুরো প্রধান সুমন চৌধুরী বলেন, ‘পুলক’দার সঙ্গে আমার ভালো সম্পর্ক। সমকাল ছাড়লেও নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ হতো। এরপর প্রায় সময় অফিসে এসে পত্রিকা পড়তো। একদিন সময় কাটে না জানিয়ে নিয়মিত পত্রিকা পড়তে অফিসে আসতে চায় জানায়। এরপর ১ সেট চাবি চায়। বিষয়টি ঢাকা অফিসকে জানাই। আমার কোনো সমস্যা নেই সেটাও জানাই। এরপর পুলক দাদাকে ১ সেট চাবি দিই। গত ১ মাসের বেশি সময় তিনি আসেননি।’
তিনি আরও বলেন, ‘আজ পৌনে ৩টার দিকে আমি কোথায় জানতে চেয়ে পুলক’দা ফোন দেয়। আমি জানালাম ৪টার দিকে আসবো। পরে আমি ৬টার দিকে অফিসে আসি। আর আমার অফিসের পিওন সে সকাল ১০টায় পেপার রেখে চলে যায় শুক্রবারে আর আসে না।’
তিনি আরও বলেন, ‘সন্ধ্যায় অফিসে এতে দেখি ভেতর থেকে অফিস লক করা। এরপর দরজার ফাঁক থেকে দেখি পুলক দাদার মরদেহ দঁড়িতে ঝুলছে। এরপর দৌড়ে বাড়িওয়ালা ও ওপরের তলায় থাকা যুগান্তর অফিসে যাই। এরপর পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ দেখতে পায়।’
পুলক চ্যাটার্জির ভাই দুলাল ভট্রাচার্জ বলেন, ‘আমার ভাই খুব ভিতু ছিলো। একটা ইনজেকশন দিতে গেলেও লাফালাফি করতো। তার মরদেহ যেভাবে উদ্ধার করা হয়েছে, সেটা দেখে স্বাভাবিক মনে হয়নি৷ সে গলায় দড়ি দেবার মানুষ না। তার মরদেহ যেভাবে উদ্ধার করা হয়েছে, সেটা স্বাভাবিক নয়। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত চাই।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘সবার উপস্থিতিতে মরদেহ দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা কি আমরা সেটা তদন্ত করছি। আশা করছি, মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত আমরা উদঘাটন করতে পারবো। সিআইডির টিম কাজ কাজ করছে৷ লাশ ময়নাতদন্ত করা হবে।’
পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বলেন, ‘কিছু নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
/অ