দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় পরিমাপক যন্ত্রে (ওজন মেশিন) অভিনব কৌশলে রশি ও রাবার বেঁধে ভোক্তাদের পরিমাপে কম দেওয়ায় আপেল মাহমুদ নামে এক মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলার ঐতিহ্যবাহী আনন্দবাজারের মাছ বাজারে এই অভিযান চালায়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়।
কার্যালয়টির সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে আনন্দবাজারের মাছের পাইকারি ও খুচরা আড়ত ও দোকানসমূহে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, মেসার্স সিয়াম মিয়া নামক ইলিশ মাছ বিক্রয়ের দোকানে আপেল মাহমুদ নামে এক ইলিশ মাছ বিক্রেতা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির মাধ্যমে ক্রেতাদের ঠকিয়ে আসছে। যন্ত্রটিতে বিশেষ ব্যবস্থায় যন্ত্রের ভেতর মেশিনের সঙ্গে একটি রাবার এবং রশি দিয়ে যুক্ত করে গামছার আড়ালে কৌশল করে ওজনে কম দিয়ে আসছিল। অভিযানে কারচুপির বিষয়টি তাৎক্ষণিক রশি-রাবার মেশিনসহ প্রকাশ্যে আসে। এ সময় ওই অসাধু বিক্রেতা আপেল মাহমুদ কারচুপির বিষয়টি স্বীকার করে এবং ভবিষ্যতে এমন কাজ করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়।
ওই কর্মকর্তা আরও জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
/অ