দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রানীনগর ও মনিপুর বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশে আনার সময় এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেন।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৪০ বোতল বিদেশি মদ, ১ হাজার ১৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৯৫ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ। জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ১ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের আটকে দৃঢ়তার সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।
এমএস/