দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার লালমোহনে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই এরশাদ উকিল সঙ্গীয় ফোর্সসহ লালমোহন থানার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে সবুজ দাস (২৫)-কে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার এলাকায় চরভূতা পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ফরহাদ (২১)-কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালমোহন থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে ভোলা জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
কেএম