দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় জেলে ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়াগৌরাঙ্গ নদীতে জাল ফেলার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন ট্রলারে তাঁর ভাই ইমন খাঁসহ পাঁচজন জেলে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৪টার দিকে নদীতে জাল ফেলার সময় হঠাৎ বজ্রপাত হলে ট্রলারে থাকা পাঁচজনই আহত হন। পরে তাঁদের মধ্যে ইমন খাঁ ও শাকিব শিকদারের মৃত্যু হয়।
সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় ইমন খাঁ ও শাকিব শিকদারকে রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁদের দুজনকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি তিনিও শুনেছেন। জেলেদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
এমএস/