দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর দাগনভূঞায় এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে নিজাম উদ্দিন নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নিজাম উদ্দিন উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা ইসলামিয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই মাদরাসার হেফজখানার এক আবাসিক ছাত্র গত ১ আগস্ট রাতে বলাৎকারের শিকার হয়। বিষয়টি জানার পর ছাত্রের বাবা বাদী হয়ে ২৯ আগস্ট দাগনভূঞা থানায় মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নিজাম উদ্দিন আত্মগোপনে ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তিগত সহায়তায় দাগনভূঞা থানা পুলিশ নোয়াখালীর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমএস/