দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রসিক শেখ ভোমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামসহ জন্মাষ্টমী উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এমএস/