দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর দাগনভূঞায় সিলোনীয়া উম্মুল মুমিনীন আয়েশা (রহ.) মহিলা আলিম মাদ্রাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা মাদ্রাসাটিতে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন জানান, রাতে দুর্বৃত্তরা মাদ্রাসার টিনশেড ভবনে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনটির চেয়ার-টেবিলসহ সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অধ্যক্ষের দাবি, অগ্নিকাণ্ডে মাদ্রাসাটির প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌসী বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
খবর পেয়ে রোববার সকালে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
যে আই