দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। এতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে চৌরাস্তা থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির নেতারা। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল ও টিপু সুলতান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জুলফিকার আলী, সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ।
এ ছাড়া জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সৈয়দাত কবির রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু, নড়াইল নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্য সচিব মামুন গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শেষ পর্যায়ে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
যে আই