দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির উদ্যোগে সকাল ১০টার দিকে পৌরসভা চত্বর থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি কুয়াকাটা চৌরাস্তায় গিয়ে শেষ হলে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুষলধারে বৃষ্টির মধ্যেও র্যালিতে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
আলোচনা সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সাঈদুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, শ্রমিক দলের মানিক ফকির, ছাত্রদলের রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের রাছেল শেখ, যুবদল নেতা ইকবাল খান ও মিলন চৌধুরীসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনা দলটির নেতাকর্মীদের আন্দোলনে প্রেরণা জুগিয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সাঈদুর রহমান সোহেল বলেন, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন। জনগণের পাশে বিএনপি অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যে আই